বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় একটি হত্যাচেষ্টার ঘটনায় হওয়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসামি করা হচ্ছে অভিনেত্রী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আশনা হাবিব ভাবনা, নায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীকে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মো. সুজন হক ঢাকা পোস্টকে বলেন, আদালতের নির্দেশে একটি হত্যাচেষ্টা মামলায় ১৭ জন অভিনয়শিল্পীসহ ২৮৩ জনকে আসামি করা হচ্ছে। মামলার প্রক্রিয়ার সম্পন্ন হতে একটু সময় লাগছে। মামলা দায়ের হলে এ বিষয়ে আমরা বিস্তারিত তথ্য জানিয়ে দেবো।
এর আগে ঢাকার সিএমএম আদালতে এনামুল হক নামে এক ব্যক্তি এ আমলার আবেদন করেন। মামলায় আসামি করা হয় ২৮৩ জনকে। তবে আদালতে কবে মামলার আবেদন করা হয়েছিল তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে গুলিতে বিএনপিকর্মী মাহফুজ আলম শ্রাবণ নিহতের ঘটনায় ঢাকার আদালতে গত ২০ এপ্রিলের করা একটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪০৭ জনকে আসামি করা হয়।
নুসরাত-অপু-নিপুণ-ভাবনা-জায়েদ খানও হচ্ছেন হত্যাচেষ্টা মামলার আসামি

সম্পাদক মোঃ আসাদুজ্জামান
প্রকাশক সৈয়দ মনিরুজ্জামান ফয়সাল |
হেড অফিসঃ
বাসা নং- ২৪, রোড নং-০৪, ব্লক নং-এইচ
বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯ |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 12:26 pm