ঢাকায় সফরে আসছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের রাজনীতিবিষয়ক আন্ডার সেক্রেটারি ভিক্টোরিয়া নুল্যান্ডের নেতৃত্বে চার সদস্যের একটি উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দল।
জুলাইয়ে মার্কিন প্রতিনিধি দলটির ঢাকায় সফরে আসার কথা রয়েছে। প্রতিনিধি দলে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্টেন্ট সেক্রেটারি ডোনাল্ড লুও থাকছেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশ সফরকালে আওয়ামী লীগ, বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তারা।
চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সে হিসাবে জাতীয় নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বাংলাদেশ সফর বেশ গুরুত্ব বহন করছে।
ঢাকায় আসছে উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধি দল

সম্পাদক মোঃ আসাদুজ্জামান
প্রকাশক সৈয়দ মনিরুজ্জামান ফয়সাল |
হেড অফিসঃ
বাসা নং- ২৪, রোড নং-০৪, ব্লক নং-এইচ
বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯ |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 12:40 pm