দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে আজ সোমবার বিকেলে ফোন করে এই অভিনন্দন জানান আবদুল হামিদ। ফোনালাপে তারা পরস্পর কুশল বিনিময় করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য জানান।
অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিনকে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে আজ প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিকেলে ইসি সচিব জাহাংগীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়।
এর আগে দুপুরে রাষ্ট্রপতি পদে আর কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন।
নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানালেন আবদুল হামিদ

সম্পাদক মোঃ আসাদুজ্জামান
প্রকাশক সৈয়দ মনিরুজ্জামান ফয়সাল |
হেড অফিসঃ
বাসা নং- ২৪, রোড নং-০৪, ব্লক নং-এইচ
বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯ |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 12:20 pm