হত্যা মামলায় কক্সবাজারে একজনের আমৃত্যু কারাদন্ড

  বিশেষ প্রতিনিধি    05-03-2023    373
হত্যা মামলায় কক্সবাজারে একজনের আমৃত্যু কারাদন্ড

মো: আনাছ (২০) নামক এক কিশোরকে হত্যার দায়ে কক্সবাজারে সোহেল প্রকাশ সোহেল্যা নামক একজন আসামীকে আমৃত্যু সশ্রম কারাদন্ড এবং একইসাথে ১ লক্ষ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল রোববার ৫ মার্চ এ রায় ঘোষণা করেন।

একই আদালতের জেলা নাজির বেদারুল আলম এ তথ্য জানিয়েছেন।

আমৃত্যু সশ্রম কারাদন্ডপ্রাপ্ত আসামি কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাহারিয়া ঘোনার নুরুল কবিরের পুত্র। রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্র পক্ষে পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম ফরিদ এবং আসামীর পক্ষে অ্যাডভোকেট শুভেন্দু বিকাশ সাহা মামলাটি পরিচালনা করেন।

সারাদেশ-এর আরও খবর