চলমান শৈত্যপ্রবাহে দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে সারাদেশের দাখিল ও ইবতেদায়ি মাদ্রাসাও বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার।
মঙ্গলবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এক আদেশে এ তথ্য জানানো হয়। এছাড়া কারিগরি শিক্ষা অধিদপ্তরের এক আদেশে সারাদেশের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজও (টিএসসি) বন্ধ রাখারও নির্দেশনা এসেছে।
আদেশে বলা হয়, যেসব জেলায় দিনের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে, সংশ্লিষ্ট জেলা শিক্ষা কর্মকর্তা মাদ্রাসা বন্ধ রাখার নির্দেশনা দেবেন।
সিদ্ধান্ত ই-মেইলের মাধ্যমে অবহিত করতে হবে। একই কারণে সব জেলা বা উপজেলার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজসমূহ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।
তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে মাদ্রাসা-পলিটেকনিকও বন্ধ

সম্পাদক মোঃ আসাদুজ্জামান
প্রকাশক সৈয়দ মনিরুজ্জামান ফয়সাল |
হেড অফিসঃ
বাসা নং- ২৪, রোড নং-০৪, ব্লক নং-এইচ
বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯ |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 4:14 pm