দিনাজপুর চিরিরবন্দরে একটি দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জারভ্যানে বিআরটিসি বাসের চাপায় ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে দিনাজপুর রংপুর মহাসড়কের রানীরবন্দর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী দ্রুত গতির বিআরটিসি বাস রানীরবন্দর বাজারে পৌঁছালে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী চার্জারভ্যানকে চাপা দিয়ে চলে যায়। এসময় ভ্যানে থাকা ৪ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হন।
চিরিরবন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান ঢাকা পোস্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিআরটিসি বাসেরচাপায় চারজন নিহত হয়েছেন। তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। পরে বিস্তারিত জানাব।
বিআরটিসি বাসের চাপায় নিহত ৪

সম্পাদক মোঃ আসাদুজ্জামান
প্রকাশক সৈয়দ মনিরুজ্জামান ফয়সাল |
হেড অফিসঃ
বাসা নং- ২৪, রোড নং-০৪, ব্লক নং-এইচ
বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯ |
প্রিন্টের তারিখ ও সময়: February 26, 2026, 12:50 pm